দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় জুয়াবিরোধী বিশেষ অভিযানে নগদ টাকা, তাস ও অন্যান্য আলামতসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৬ জুলাই) মাগুরা জেলা পুলিশের একটি ডিবি দল এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১০টার দিকে মাগুরা সদর থানার ভায়না মোড় এলাকায় অবস্থানকালে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্টপাড়া এলাকার একটি টিনশেড ঘরে জুয়ার আসর বসেছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৬৪০ টাকা, ছয় জোড়া তাস, জুয়ার হিসাব সংরক্ষণের একটি খাতা এবং একটি পুরোনো প্লাস্টিকের পাটি জব্দ করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘উদ্ধার করা আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’
এমএম/